• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল

‘দেশে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না’

   ২১ মার্চ ২০২৫, ০৯:৫৯ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না, আর কোন ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। এছাড়া দিনের ভোট রাতে করতে দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও তাদের দলের অনেক নেতাকর্মী বিক্ষুব্দ ছিল আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি বলেন, দেশে প্রথমবারের মত কোন প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি