• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

ঐক্য ধরে রাখতে হবে: বুলু

   ২০ মার্চ ২০২৫, ০৮:২০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এই সময়ে ঐক্য ধরে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। 

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএমইউর বৈষ্যম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ এই ইফতারের আয়োজন করে।

আগামীতে নির্বাচনের মাধ্যমে ২৫০ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় গেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় সরকার গঠন করবে বলেও জানান বরকত উল্লাহ বুলু। 

ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননেতা তারেক রহমানের দেশে ফেরার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। 

বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, দেশবাসী গত ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুন প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে।  চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করে পছন্দের দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই হবে চূড়ান্ত বিজয়। 

বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষ্যম্য বিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ এর ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউ এর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, এনডিএফ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান। ইফতার ও দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানে আহত বিএমইউতে চিকিৎসাধীনরা অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার