• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি

   ১৯ মার্চ ২০২৫, ০৭:২১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, শোনা যাচ্ছে, একজন উপদেষ্টার নেতৃত্বে বা প্ররোচনায় ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করতে চায়। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদেরকে একদিনের জন্যও অফিসে বসতে দিবে না।

বুধবার বিকালে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। 

ইশরাক বলেন, বর্তমান সরকারের একজন উপদেষ্টা তার প্ররোচনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ১২৯ টি ওয়ার্ডে ব্যপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজেদের মনোনীত ব্যক্তিদের কাউন্সিল পদে প্রশাসক নিয়োগ করতে চায়। এটি যদি মিথ্য হয়ে থাকে, তাহলে এর কোনো ভিত্তি নেই। কিন্তু যদি এটি সত্য হয়ে থাকে, এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই- এটি তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, যদি জনগণের বিরুদ্ধে গিয়ে খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্যদের মেয়র, এমপি-মন্ত্রী বানিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না। তাদেরকে জনগণ একদিনের জন্য বসতে দিবে না। যদি প্রশাসক নিয়োগ দিতে হয় স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিতে পারে।

তিনি বলেন, আজকে নগরায়নের কথা বলা হলেও কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না। যে যার মতো পরিবেশ নষ্ট করছে। অপরিকল্পিত দালান নির্মিত হচ্ছে। আমরা নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারিনি। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। এসব থেকে নগরবাসিকে নিষ্পত্তি দিতে নির্বাচিত জনপ্রতিনিধি। তাই কোনো অযৌক্তিক কারণ দেখেয়ি নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত জনগণ মেনে নিবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়