• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুমকি যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে দল থেকে ব‌হিষ্কার


প্রকাশ:  ১৮ মার্চ ২০২৫, ১০:২৭ পি.এম.
শেয়ার করুন 0
দুমকি যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে দল থেকে ব‌হিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর আলো‌চিত দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় বহিষ্কৃত এ নেতার সাথে কোন সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

একই সাথে বলা হয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের অপকর্মের কোন দায়দায়িত্ব দল গ্রহণ করবে না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগষ্টের পর পায়রা সেতুর (লেবুখালী সেতু) টোলপ্লাজা সংলগ্ন পাগলার মোড়ের ষ্টান্ড দখল করে যাত্রীবা‌হি বাস, অটো ই‌জি বাইট, ভাড়ায় চা‌লিত মোটরসাইকেল থেকে বেপরোয়া চাদাবা‌জির অ‌ভিযোগ ওঠে। এছাড়া অনে‌্যর বাড়ী জ‌মি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে বাংলাদেশ সেনাবা‌হিনী পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরা সম্প্রতি রিপন শরীফের বাড়ীতে অ‌ভিযান চালায়। এসময় টের পেয়ে ঘ‌র থেকে লা‌ফিয়ে পা‌লিয়ে যায় রিপন শরীফ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার