• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রেম করলে কি ছাত্রশিবির করা যাবে? উত্তরে শিবির সভাপতি


প্রকাশ:  ১৬ মার্চ ২০২৫, ০৭:১৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রেম করলে কি ছাত্রশিবির করা যাবে? উত্তরে শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি একটি পডকাস্টে অংশ নেন, যেখানে উপস্থাপক তাকে ভিন্নধর্মী এক প্রশ্ন করেন। সাধারণত সংগঠনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে হলেও, এবার তিনি এক ব্যতিক্রমী প্রশ্নের মুখোমুখি হন।

পডকাস্টে উপস্থাপক আসিফ বিন আলী তাকে প্রশ্ন করেন—"ইসলামী ছাত্রশিবিরের কোনো সদস্য যদি প্রেমের সম্পর্কে জড়ান, তাহলে কি তিনি সংগঠনে থাকতে পারবেন?"

জবাবে জাহিদুল ইসলাম বলেন, "প্রেমের বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে আপনি ইসলামের বিধান মেনে চলতে প্রস্তুত কিনা।"

তিনি আরও বলেন, "ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রেমকে কীভাবে দেখা হয়, সেটি জানা জরুরি। ইসলাম স্পষ্টভাবে বলে যে, প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা উচিত, তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণ হারাম। এটি শুধু ইসলাম নয়, আমাদের সমাজও মেনে নেয় না। এমনকি একজন বাবা-মাও চান না যে তার সন্তান হারাম কোনো সম্পর্কে জড়াক।"

সবশেষে শিবির সভাপতি বলেন, "যা ইসলামসম্মত নয়, আমরা তা নিরুৎসাহিত করব, আর যা সঠিক, তা উৎসাহিত করব।"

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক