{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

সাত কলেজ পাচ্ছে

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়

   ১৬ মার্চ ২০২৫, ০২:৩৬ পি.এম.
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এই সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (১৬ মার্চ) ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এ ঘোষণা দেন বলে নিশ্চিত করেছেন ইউজিসি উপপরিচালক জামাল উদ্দিন।

ইউজিসির উপপরিচালক জামাল উদ্দিন বলেন, ‘এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে একটি বিশ্ববিদ্যালয়ের যে আইন কানুন করতে হয় তার জন্য একটু সময়তো লাগবেই। তবে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা নিশ্চিত।’

এর আগে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত আসে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে অন্য শিক্ষার্থীরা এই নাম চান না।

তারা বলছেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। পরে তারা আলোচনা করে একটি নামের পক্ষে নিজেদের মত দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
মাহ্দী আমিন ও সৌদি রাষ্ট্রদূত
প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব