• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

সিপিবি কার্যালয়ে ধর্ষণবিরোধী কর্মসূচি

   ১৫ মার্চ ২০২৫, ১২:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ধর্ষণবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছেন দলের নেতা-কর্মীরা। বিকেলেও তাঁদের কর্মসূচি রয়েছে।

জানা গেছে, সিপিবি কার্যালয় দখল ও হামলার হুমকি রয়েছে। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাজেদুল হক রুবেল সাংবাদিকদের বলেন, সারা দেশে ধর্ষণবিরোধী আন্দোলন চলছে। কমিউনিস্ট পার্টির ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি গতকালও প্রতিবাদ সমাবেশ করেছে। তারই অংশ হিসেবে আজ সকালে কালো পতাকা উত্তোলন ও বিকেলে শোকমিছিল কর্মসূচির ডাক দিয়েছে দেশের ১৫টি বাম ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠন। যেভাবে ফ্যাসিস্টবিরোধী, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে কমিউনিস্ট পার্টির নেতা–কর্মীরা অংশ নিয়েছিলেন, আজকেও তাঁরা ঠিক একইভাবে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টার দিকে সিপিবির কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে। এই লজ্জা আমরা ধারণ করতে পারছি না।’

নারীবিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি জানান সিপিবি সভাপতি। তিনি বলেন, এসব বক্তব্য নারীবিদ্বেষ উসকে দিচ্ছে। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবির ডাকা আজকের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (আম্বিয়া)–সহ বিভিন্ন দল ও সংগঠন অংশ নিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়