• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনীতিবিদদের আত্মসমালোচনা দরকার: জামায়াত আমির

   ১৪ মার্চ ২০২৫, ০৮:৪১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর কেউ যদি বলেন এ দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তাদের সঙ্গে একমত নই। তবে উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল, অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগায়নি। দেশকে বদলানোর পরিবর্তে নিজেকে বদলিয়েছেন। রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার।

শফিকুর রহমান বলেন, ‘রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশের দায়দায়িত্ব ২৫ ভাগ বহন করে রাজনীতিবিদরা আর সাংবাদিকরা করেন ৫০ ভাগ। তাই সুবিধাভোগী না হয়ে সাংবাদিকদের সুষ্ঠু সাংবাদিকতা করতে হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়