• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) ও সেক্রেটারি মৃধা জুলহাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক দিয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে ঢাকা কলেজের গেইটে সমাপ্ত হয়।

এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো- আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, গত ৫ আগস্টে জনরোষের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার প্রেতাত্মা-দোসররা বাংলাদেশে বিরাজমান। তাদের অপকর্ম প্রতিহত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখলে তাদের আইনের হাতে তুলে দেব।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান (শাহীন) বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরার চলে যায়নি। ঢাকা কলেজের সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি