• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি ক্ষমতায় আসলে

পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে- জয়নুল আবদিন


প্রকাশ:  ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে- জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক 

ভারত বড় দেশ হলেও মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবে যেখানেই পালিয়ে থাকুক বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত আনা হবে।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচারের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুস্তানে থেকে বিশ্বের দরবারে ড. ইউনূসকে বিব্রত করার জন্য চেষ্টা করছে। ভারত বড় দেশ হতে পারে কিন্তু মন ছোট। আমাদের মন দিল অনেক বড়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, পালিয়ে গেছেন পালিয়ে থাকেন। ডলার রুপি সব নিয়ে গেছেন। দেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছেন। বিদেশে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। দয়া করে সেখানেই থাকেন।

এসময় ধর্ষণের শিকার মাগুরার শিশুর প্রসঙ্গে তিনি বলেন, গতকালের করুণ ইতিহাস, নিষ্ঠুর কাহিনী দেশের ইতিহাসে লেখা থাকবে যুগযুগ ধরে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি