• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জাতিসংঘ মহাসচিব গুতেরেস

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার আজ

   ১৪ মার্চ ২০২৫, ১০:২১ এ.এম.

নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস কূটনীতিক হিসাবেও অভিজ্ঞ। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন। ওই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। জাতিসংঘ মহাসচিব হিসাবে আগেও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আজ সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুতেরেসের বৈঠক অনুষ্ঠিত হবে।

অবশ্য দিনের বেশিরভাগ সময় অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। কাল জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অর্ধেকের বেশি কমে যাওয়ায় প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে গুতেরেসের এই সফর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ইতিবাচক।

এদিকে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিও এই সফরে ছায়া ফেলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব কী ধরনের বার্তা দেন সেটিই এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল