• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ছাত্রদলের প্রতিযোগিতায়

কোরআন তেলাওয়াত করে ছাত্রীর প্রথম স্থান অর্জন


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ১০:১৯ পি.এম.
শেয়ার করুন 0
কোরআন তেলাওয়াত করে ছাত্রীর প্রথম স্থান অর্জন

রাবি প্রতিনিধি 

পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন রাবির সংগীত বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। এবার ভাইরাল হওয়া সেই নারী শিক্ষার্থী সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেন।বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়া বোন হালিমাতুস সাদিয়াসহ অন্যান্য প্রতিযোগীদের ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।’

জানা যায়, প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান হোসেন ও তৃতীয় হয়েছেন আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, হাফেজ মোহাম্মদ শাহাজল ইসলাম, সহকারী পেশ ইমাম, কেন্দ্রীয় মসজিদ, রাবি। ক্বারী মাওলানা মোহাম্মদ ইসরাফিল, পেশ ইমাম, শাহ মখদুম হল মসজিদ, রাবি। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, পেশ ইমাম, শহীদ হবিবুর রহমান হল মসজিদ, রাবি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন