• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বাংলাদেশি হাফেজ

লন্ডনে তারাবির নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন

   ১২ মার্চ ২০২৫, ০৪:৪৭ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

সারাবিশ্বে বাংলাদেশের হাফেজদের আলাদা গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশি হাফেজরা কৃতিত্বের স্বাক্ষর রেখে লাল-সবুজের পতাকাকে সুমন্নত করছেন। এবার সেই ধারাবাহিকতায় লন্ডনে তারাবির নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের হাফেজ কামরুল আলম। যার সুমধুর তেলাওয়াত দেশ-বিদেশের মানুষকে আপ্লুত করে।

সিলেটের সন্তান হাফেজ কামরুল ইংল্যান্ডের চেস্টার সিটির চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে তারাবির নামাজের ইমামতি করছেন।

কামরুল আলম সময় সংবাদকে জানান, এ বছর তারাবি নামাজের ইমামতির জন্য তিনি বেশ কিছু দেশ থেকে আমন্ত্রণ পান। ইংল্যান্ডের আরও বেশ কিছু মসজিদসহ কানাডা, ফ্রান্স এবং মালদ্বীপ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
 
হাফেজ কামরুল আলম সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাসামপুর গ্রামের মাওলানা মাহবুবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় ভর্তি হন মাদ্রাসায়। জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার পর নিজ ইচ্ছায় দুই বছরের মাথায় হিফজুল কোরআন শেষ করেন তিনি। বর্তমানে তিনি কুরআনিক স্টাডিজ নিয়ে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অধ্যায়ন করছেন।
 
এর আগে ২০২৩ ও ২০২৪ সালে মালদ্বীপে সরকারি আমন্ত্রণে তারাবি নামাজের ইমামতি করেন হাফেজ কামরুল আলম।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই