• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘আইসিইউতে আছে পাকিস্তানের ক্রিকেট’

   ১২ মার্চ ২০২৫, ১২:৫১ পি.এম.

 ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট মানেই যেন পরিবর্তনের খেলা। ২০১৯ সাল থেকেই পাকিস্তানের কোচিংস্টাফ থেকে দলের অধিনায়ক পদগুলোতে কোনো দৃঢ়তা নেই। এ সময়ে কোনটার স্থায়ীত্ব ছয়মাসের ওপরে যেনো উঠেই নেই। বোর্ডের শীর্ষ পদ বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে ক্রিকেটার থেকে কোচ, নির্বাচকদেরও।

যার জন্য আইসিসি ইভেন্টে ভরাডুবি হচ্ছে পাকিস্তানের। এমনটাই মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এমনকি তার ভাষ্যে  পাকিস্তানের ক্রিকেট নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে আছে।

সবশেষ তিনটি আইসিসি ট্রফি থেকে পাকিস্তান শুধু যে খালি হাতে ফিরেছে তাই নয়, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এর সবশেষ দৃষ্টান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৮ দলের টুর্নামেন্টে মোহাম্মদ রিজওয়ানের দলের অবস্থান ছিল সপ্তম। প্রাইজমানিও পেয়েছে সবচেয়ে কম। এদিকে আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অধিনায়ক রিজওয়ান ও বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াড সাজানো হয়েছে। 
 
যেখানে অধিনায়ক সালমান আলী আঘা। দলের সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। তিনি আবার দীর্ঘদিন ধরে ফর্মে নেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফ্রিদি, তার ভাষ্যে কীসের ভিত্তিতে শাদাবকে দলে ফেরানো হলো। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার