• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বনানী

পোশাক শ্রমিক নিহত: সড়ক অবরোধ, তীব্র যানজট


প্রকাশ:  ১০ মার্চ ২০২৫, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
পোশাক শ্রমিক নিহত: সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের প্রাণহানির ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের সহকর্মীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১০ মার্চ) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মিনারা আক্তার নামে একজন নিহত হন। এছাড়া আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাকশ্রমিক। জানা গেছে, আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
 
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
 
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে গাড়ি ডাইভারশন করে দেয়া হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক