• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : প্রিন্স


প্রকাশ:  ৯ মার্চ ২০২৫, ১০:২৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়েছেন।’

রোববার (৯ মার্চ) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে তার প্রদত্ত ইফতার মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে। বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না।

বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।’ 
তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা, মানবিকতা প্রতিষ্ঠিত হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, দক্ষিণ মাইজপাড়া ফতেমতুজ্জোরা মাদরাসার মুহাদ্দিস শহিদুল্লাহ, ধোবাউড়া বাজার জামে মসজিদের ইমাম নজিম উদ্দিন, ধোবাউড়া মোহাম্মদীইয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মান্নান, ধোবাউড়া বাইতুল হামদ একাডেমির সিনিয়র শিক্ষক আবুল হাশিম, ওলামা দল নেতা ওবায়দুল হক, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার