• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মাগুরায় শিশু ধর্ষণে ৪ জনের নামে মামলা


প্রকাশ:  ৮ মার্চ ২০২৫, ০৫:০৮ পি.এম.
শেয়ার করুন 0
মাগুরায় শিশু ধর্ষণে ৪ জনের নামে মামলা

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিনদিন পর ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সদর থানায় শিশুটির মা মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, শিশুর বোনের স্বামী সজিব (১৮), রাতুল শেখ (২০), সজিবের মা জাহেদা বেগম ও বাবা হিটু শেখ। আগেই এই চারজনকে আটক করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা