• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা


প্রকাশ:  ৮ মার্চ ২০২৫, ১২:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনের (২৬) নামে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ওই শিক্ষার্থী বাদী হয়ে ছাত্রদলের আহ্বায়ক মিলনসহ তার দুই সহযোগীকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আব্দুল্লাহ্ আল মিলন পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা। ওই শিক্ষার্থী আলফাডাঙ্গার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর সাথে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছাত্রদল নেতা এ ব্যাপারে বাধা সৃষ্টি করে। এ ব্যাপারে আলোচনার জন্য গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে ওই শিক্ষার্থী ছাত্রদল নেতা মিলনের বাড়িতে যায়। এসময় মিলন ওই ছাত্রীকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ছেড়ে দেয় ছাত্রদল নেতা। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন (২৬) ও তার দুই সহযোগী রবিউল ইসলাম (৩৪) এবং সোহেল শেখের (৩৩) নামে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ তাকে ফাঁসিয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন বলেন, এ ঘটনার ভিডিও আমার কাছে এসেছে এবং বিষয়টি ফেসবুকেও দেখেছি। এটা ষড়যন্ত্র নাকি সত্য খতিয়ে দেখা হবে। ঘটনাটি সত্য হলে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মিলনসহ তার দুই সহযোগীর নামে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার