• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

রণধীর জয়সওয়াল

স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে ভারত

   ৭ মার্চ ২০২৫, ০৮:১৯ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল’ বাংলাদেশের পক্ষে, যেখানে সকল অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে এবং ‘সমন্বিত ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল, তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে বাংলাদেশে। 

বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতো একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে গত ৩০ বছর ধরে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। আগামী বছর এ চুক্তি নবায়নের কথা রয়েছে। 

এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন চুক্তি, পানিপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত আশা করে, বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা গ্রহণ করেন না সৃষ্টিকর্তা: পোপ
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য
হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য
শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দিয়েছেন মোদি?
শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দিয়েছেন মোদি?