বরগুনা প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকালে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রিন্সকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এম









মন্তব্য