• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লন্ডনে জয়শঙ্করের ওপর হামলা


প্রকাশ:  ৬ মার্চ ২০২৫, ১২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
লন্ডনে জয়শঙ্করের ওপর হামলা

ভিওডি বাংলা ডেস্ক: 

যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের গাড়িতে বহন করা ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। খবর হিন্দুস্থান টাইমস।

এদিকে জয়শঙ্করের ওপর ভারতের স্বাধীনতাকামীদের হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জয়শঙ্ককরের গাড়ির দিকে ছুটে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলছেন। ঘটনাস্থলে লন্ডনের পুলিশ ছিল। তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছুই করতে দেখা যায়নি তাদেরকে। 

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা নিয়ে বিক্ষোভ করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে স্বাধীনতাকামী খালিস্তানি বসবাস করছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করলেও তেমন একটা সাড়া পাননি। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয়েছিল। কানাডাতেও ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে খালিস্তানিদের।  

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু