• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আবার প্রেমে পড়েছেন পরীমনি


প্রকাশ:  ৬ মার্চ ২০২৫, ১১:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
আবার প্রেমে পড়েছেন পরীমনি

ঘটনা ২০২১ সালের ১৭ অক্টোবর। ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। 

বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 

পরীমনি নিজেই সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যার ক্যাপশনে ০৫-০৩-২৫ তারিখ উল্লেখ করে পায়রার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. 🕊️।

পরীমনি আরও বলেছেন, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…….💌।

সামাজিক মাধ্যমে আবার বসন্তের বাতাস বইছে অভিনেত্রীর মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। 

যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীমনির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করেছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন। 

অভিনেত্রী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল