• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রাশিয়াকে জেলেনস্কি

আলোচনা চাইলে হামলা বন্ধ করুন

   ৩ মার্চ ২০২৫, ০৭:৩৩ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে বলেছেন, তারা আলোচনা চাইলে ইউক্রেইনবাসীদেরকে যেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানা না বানায়। ইউক্রেইনে রাশিয়ার কয়েকদফা বিমান হামলার পর জেলেনস্কি একথা বলেন।

তিনি জানান, গত সপ্তাহে ইউক্রেইনে মানুষ হত্যা এবং নগরী ধ্বংস করতে রাশিয়া ১০৫০ টির বেশি ড্রোন, প্রায় ১, ৩০০ বোমা এবং ২০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেলেনস্কি তার সর্বসাম্প্রতিক স্যোশাল মিডিয়া পোস্টে রাশিয়াকে ইউক্রেইনের বিরুদ্ধে আকাশ সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন।

ইউক্রেইন একটি স্বাভাবিক, নিরাপদ জীবনের জন্য লড়ছে জানিয়ে জেলেনস্কি বলেন, “আমরা যুদ্ধের অবসান চাই। কিন্তু রাশিয়া চায় না। তারা আকাশ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আপনারা আলোচনা চাইলে মানুষজনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করবেন না।”

রাশিয়াকে হামলা বন্ধ করাতে ইউক্রেইনের আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিশ্বকে দরকার হবে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এক সপ্তাহের নিবিড় কূটনৈতিক তৎপরতার চালানোর পর জেলেনস্কি এসব কথা বললেন, যার মধ্যে আছে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে তার গত শুক্রবারের উত্তেজনাপূর্ণ বৈঠকও।

রাশিয়াও প্রথমবারের মতো ট্রাম্প-জেলেনস্কির ওই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং জেলেনস্কির কূটনৈতিক দক্ষতার অভাব আছে বলে তার সমালোচনা করেছে।

বিবিসি জানায়, এর আগের রাতে রাশিয়া ইউক্রেইনে ৮০ টিরও বেশি ড্রোন হামলা চালায়। এর একটি হামলায় খারকিভে এক শিশুসহ ৮ জন আহত হয় বলে জানিয়েছেন নগরীর মেয়র।

ইউক্রেইনের পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। ধ্বংস হয়েছে কয়েক ডজন ঘরবাড়ি। আবার খেরসনে রুশ হামলায় ৫ জন নিহত হওয়ারও খবর এসেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক