• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১১:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৫ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন,  তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে। 

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ৩টি চাকু ও ১টি কাচি উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ