• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

স্বৈরাচার শেখ হাসিনা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন : মাসুদ সাঈদী


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পি.এম.
শেয়ার করুন 0
স্বৈরাচার শেখ হাসিনা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন : মাসুদ সাঈদী

প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র সৃষ্টির জন্য বিরোধী শিবিরকে নির্যাতন-দমন করতে গিয়ে নিজেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নাজিরপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, দেশে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের নেতার দুর্নীতির কারণে দেশের ১৮ কোটি মানুষকে এখন অসহনীয় দুর্ভোগ ও কষ্টের মাশুল গুনতে হচ্ছে। মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি কোনো কোনো রাজনৈতিক দলের পচনও তাদের মাথা থেকে শুরু হয়েছে। যার ফলশ্রুতিতে দেশের অবস্থা আজ ভঙ্গুরে পরিণত হয়েছে। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কারণে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছিল। মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলটির পতন ছিল অনিবার্য। তাই আমাদের মূল্যবোধের অবক্ষয় থেকে বের হয়ে আসতে হবে, অতীতকে ভুলে গিয়ে অনাগত ভবিষ্যৎ ও প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী রেখে যাওয়াই রাজনীতিবিদ তথা আমাদের সবার কাম্য হওয়া উচিত বলে মনে করি।

সাবেক এ চেয়ারম্যান বলেন, গত ১৭ বছরে পিরোজপুরে দুয়েকটি ভবন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ই হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামোদি না করে জনগণের এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানি গড়ে তুলতে চাই। অবকাঠামোগত উন্নয়নই শুধু জনগণের কাম্য নয়, গুণগত ও মৌলিক উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। আপনাদের কাছে আছে কলম ও মেধা, এই কলম ও মেধা দিয়েই বিশ্বকে জয় করা সম্ভব। যে বলেশ্বরের ওপর ব্রিজ দেখেন এটাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সময়ে গড়া।

নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কেএম সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতের সভাপতি মাস্টার আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার প্রমুখ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার