• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
জাল নোট তৈরির সরঞ্জাম
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কদমতলী থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কদমতলীর পলাশপুর গ্যাস রোডে এ অভিযান চালায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হলো- জালনোট চক্রের মূলহোতা মো. শাহাব উদ্দিন ও হাজেরা আক্তার ঋতু।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক।

সিটিটিসি প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাতে-নাতে জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল টাকা, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। উৎপাদিত জাল টাকা তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো।

অতিরিক্ত কমিশনার শামসুল হক বলেন, গ্রেপ্তারকৃত মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে জাল টাকা প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪