• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুড়িগ্রামে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তর

  কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:২৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তর করেছে পুলিশ। গ্রেপ্তর হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা সুপার। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেপ্তর করা হয়। 

জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এঘটনা রফিকুল ইসলাম নামের একব্যক্তি বাদি হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তরী ওয়ারেন্ট জারি করে আদালত।

ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তর করে। সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে একটি পত্রিকার সাংবাদিক দাবি করতেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত।
দুর্নীতির দায়ে খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহিত
কুষ্টিয়া সীমান্তে আটজনকে পুশইন চেষ্টা, বাধা দিল বিজিবি
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে বিক্ষোভ সমাবেশ