• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১০:১৩ এ.এম.
শেয়ার করুন 0
মহাসিন মোল্যা। ছবি: ভিওডি বাংলা
মহাসিন মোল্যা। ছবি: ভিওডি বাংলা

যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২২) নামের এক ইজিবাইক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহাসিন চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তাঁর অর্ধপচা মরদেহটি উদ্ধার করা হয়।

স্বজনদের তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে তাঁর বড় ভাই মিলন মোল্যার সঙ্গে তাঁর শেষ দেখা হয়। তখন তিনি 'বড় ভাড়া' পাওয়ার কথা জানিয়ে চলে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান না পাওয়ায় বুধবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়।

নিহতের পরিবারের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তাঁর ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরবর্তীতে মরদেহটি ভেসে এসে একটি বাঁশঝাড়ে আটকে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বাঁওড় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে গায়ে আঘাতের স্পষ্ট চিহ্ন বোঝা যায়নি। ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/রোহিত হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত।
দুর্নীতির দায়ে খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহিত
কুষ্টিয়া সীমান্তে আটজনকে পুশইন চেষ্টা, বাধা দিল বিজিবি
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে বিক্ষোভ সমাবেশ