{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহামের। 

সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই দায়িত্ব বুঝে নেন। বাকিংহাম প্যালেস থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়, রাজা রাইট অনারেবল অ্যান্ড্রু বার্নহাম এমপিকে রাজকীয় সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন। অ্যান্ডি বার্নহাম রাজার সেই প্রস্তাব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এবং ট্রেজারির ফার্স্ট লর্ড হিসেবে নিযুক্ত হন।

যুক্তরাজ্যের প্রধনমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি ‘কিসড হ্যান্ডস’ বা হাত চুম্বন হিসেবে পরিচিত। তবে এখন এই প্রক্রিয়ায় আক্ষরিক অর্থে কোনো হাত চুম্বন করা হয় না। এই অনুষ্ঠানে বার্নহামের স্ত্রী মারি-ফ্রান্স ভ্যান হিল-কেও রাজা সাক্ষাৎ দিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রটোকল বা নিয়ম অনুসরণ করে প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন স্যার কিয়ের স্টারমার। 

স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে সপরিবারে বাকিংহাম প্যালেসে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ৩০ মিনিট পর প্রাসাদ এলাকা ত্যাগ করেন তিনি।

এর ঠিক পরপর দুপুর ১২টা ৫ মিনিটে স্যুট ও টাই পরিহিত অ্যান্ডি বার্নহাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
রাহুল গান্ধী
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ