{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পি.এম.
রাহুল গান্ধী
ফাইল ছবি

বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা এবং সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসের "সবচেয়ে যুববিরোধী" প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, শিক্ষা খাতে একের পর এক ব্যর্থতার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে না পারা সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

রাহুল গান্ধী আরও বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন, তখন তাদের লাঠিচার্জ, আটক ও বলপ্রয়োগের মুখে পড়তে হয়েছে। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কংগ্রেস নেতার ভাষায়, "এই সরকার শুধু তরুণদের প্রত্যাশা পূরণে ব্যর্থ নয়, বরং তাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।"

তবে রাহুল গান্ধীর এসব অভিযোগের বিষয়ে সরকার তাৎক্ষণিকভাবে কোনো পৃথক প্রতিক্রিয়া জানায়নি। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনায় পুলিশ-সমর্থক তুমুল সংঘর্ষ
ফাইনালে হারের পর আর্জেন্টিনায় পুলিশ-সমর্থক তুমুল সংঘর্ষ
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ