{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

ফাইনালে হারের পর আর্জেন্টিনায় পুলিশ-সমর্থক তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পি.এম.
আর্জেন্টিনায় পুলিশ-সমর্থক তুমুল সংঘর্ষ
ছবি: সংগৃহীত

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জুলাই) খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়।

ক্ষুব্ধ সমর্থকরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে।

সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে আন্দোলনকারীর মাথায় লাথি মারতে দেখা গেছে।

এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।

এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সি স্টেডিয়ামে খেলা দেখতে যাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি থাকবে।

অন্যদিকে বিশ্বজয়ী স্পেন এখনো ছুটির ঘোষণা না দিলেও সোমবার মাদ্রিদে বিজয় প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দলটিকে অভ্যর্থনা জানাবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
রাহুল গান্ধী
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ