{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার নীতিমালায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ১ বছর বা ৩৬৫ দিন করা হয়েছে। নতুন এই নিয়মের ফলে ওমরাহ যাত্রীরা বছরে একাধিকবার সৌদি আরবে যাতায়াত করার সুযোগ পাবেন।

তবে প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদেনে এ খবর নিশ্চিত করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে প্রতিবার প্রবেশ করার সময় দর্শনার্থীদের দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করতে হবে। তবে এই প্যাকেজের সময়সীমা কোনোভাবেই ভিসার বাকি মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এর পাশাপাশি সৌদি আরবে পৌঁছানোর আগেই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ করার আনুষ্ঠানিক অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।

অবশ্য হজ মৌসুমের সময় এই মাল্টিপল ওমরাহ ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করা যাবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী পরিকল্পনা ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ওমরাহ ভিসার এই মেয়াদ বাড়ানো হয়েছে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
রাহুল গান্ধী
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ