{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৮:১১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী স্পেন। তবে লিওনেল মেসির মতো ফুটবলারের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে রাজি নন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। অতীতের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এবার মেসিকে ঠেকাতে বদলে গেছে স্পেনের পরিকল্পনা।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে মজার ছলে বলেন, আর্জেন্টিনা নয়, বরং হেলিকপ্টারে যাতায়াতই তাকে বেশি দুশ্চিন্তায় ফেলছে।

তিনি বলেন, “আর্জেন্টিনা আমাকে চাপ দিচ্ছে না। বরং হেলিকপ্টারে করে আসা-যাওয়াটাই একটু চিন্তার। এর বাইরে আমি পুরোপুরি শান্ত। এমন একটি ফাইনালের অংশ হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।”

এরপরই আলোচনায় আসে লিওনেল মেসির প্রসঙ্গ। স্প্যানিশ কোচ স্মরণ করেন বার্সেলোনার বিপক্ষে এক পুরোনো ম্যাচের কথা, যেখানে মেসিকে দীর্ঘ সময় আটকে রাখলেও শেষ পর্যন্ত তাকে থামানো সম্ভব হয়নি।

দে লা ফুয়েন্তে বলেন, “আমরা শুরু থেকেই মেসিকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। প্রায় ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ০-০। পরে আমাদের যে ডিফেন্ডার তাকে মার্ক করছিল, সে হলুদ কার্ড দেখায় তাকে বদলি করতে হয়। এরপর মাত্র ১৫ মিনিটেই মেসি চারটি গোল করে ম্যাচের চিত্র বদলে দেয়।”

সেই অভিজ্ঞতা থেকেই এবার কৌশল বদলেছে স্পেন। কোচের ভাষায়, একজন ফুটবলার নয়, বরং পুরো রক্ষণভাগ মিলে মেসিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে।

এদিকে তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে তুলনার প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, তিনি ইয়ামালকে নিজের স্বাভাবিক খেলাই খেলতে দিতে চান। পাশাপাশি উরুর চোট কাটিয়ে ফাইনালের আগেই ইয়ামাল পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

স্পেনের মিডফিল্ডার রদ্রিও মেসির গুরুত্ব স্বীকার করেছেন। তবে তার মতে, আর্জেন্টিনাকে কেবল একজন খেলোয়াড়ের দল হিসেবে দেখার সুযোগ নেই।

রদ্রি বলেন, “মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু আর্জেন্টিনা শুধু মেসিকে ঘিরে গড়ে ওঠা দল নয়। তারা একটি শক্তিশালী ইউনিট। বিশ্বকাপ জিততে হলে আমাদের পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে।”

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে তাই স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু লিওনেল মেসিকে থামানো নয়, বরং আর্জেন্টিনার দলগত শক্তির মোকাবিলা করাও।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস
ছবি: সংগৃহীত
গোল্ডেন গ্লাভস জিতে বিশ্বকাপে নতুন ইতিহাস সিমনের