{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

গোল্ডেন গ্লাভস জিতে বিশ্বকাপে নতুন ইতিহাস সিমনের

স্পোর্টস ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৫:০০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে সাধারণত আলোচনার কেন্দ্রে থাকেন গোলদাতারা। তবে ২০২৬ আসরে গোলরক্ষকদের পারফরম্যান্সও নজর কেড়েছে। স্পেনের গোলরক্ষক উনাই সিমন পুরো আসরে মাত্র এক গোল হজম করে জিতেছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।

সোমবার (২০ জুলাই) নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ফাইনালে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সিমন।

এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন ২৯ বছর বয়সি এই গোলরক্ষক। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলের জয়ে নিজের জাল অক্ষত রাখেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েন সিমন।

এর আগে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা। দীর্ঘ ৩৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন সিমন।

রেকর্ড তালিকায় এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন জেঙ্গা, আর তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটন। বিশ্বকাপে টানা ৫০০ মিনিট গোল না খাওয়ার কীর্তি রয়েছে তার।

সিমনের এই অসাধারণ ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে। জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোলের পর আর কোনো প্রতিপক্ষ তার জালে বল পাঠাতে পারেনি।

এরপর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের অতিরিক্ত সময়সহ এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো সময় মিলিয়ে টানা ৫১৯ মিনিট নিজের পোস্ট অক্ষত রাখেন স্পেনের এই গোলরক্ষক।

বিশ্বরেকর্ডের পাশাপাশি স্পেনের ইতিহাসেও নতুন মাইলফলক গড়েছেন সিমন। এতদিন বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইকার কাসিয়াসের দখলে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে কাসিয়াসের গড়া ৪৭৭ মিনিটের রেকর্ডও এখন পেছনে ফেলেছেন সিমন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ হার, তবু অমলিন মেসি
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি