{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তুর্কি রাষ্ট্রদূতের হাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাপত্র তুর্কি রাষ্ট্রদূতের হাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাপত্র ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন, যুক্ত ৭ শর্ত

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০ এ.এম.
সংশোধিত বদলি নীতিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নে যুক্ত হয়েছে নতুন সাতটি শর্ত। ছবি: সংগৃহীত
সংশোধিত বদলি নীতিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নে যুক্ত হয়েছে নতুন সাতটি শর্ত। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় বদলি কমিটির কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি শিক্ষক বদলির ক্ষেত্রে সাতটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বদলি প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা’ জারি করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বদলি কমিটিতে সভাপতির মনোনীত দু'জন করে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। আগে এসব কমিটিতে গণ্যমান্য ব্যক্তিদের সদস্য করার বিধান ছিল।

এ ছাড়া জাতীয় বদলি কমিটির নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)। এর আগে এই দায়িত্ব পালন করতেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।

সংশোধিত নীতিমালায় সহকারী শিক্ষকদের বদলির জন্য কয়েকটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করা হয়েছে। চাকরিতে যোগদানের পর ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে কেউ বদলির আবেদন করতে পারবেন না। একই সঙ্গে একবার বদলি হওয়ার পর পরবর্তী তিন বছর পর্যন্ত নতুন করে বদলির আবেদন গ্রহণ করা হবে না।

নীতিমালায় আরও বলা হয়েছে, শুধুমাত্র শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন ছাড়া সাধারণভাবে কাউকে বদলি করা যাবে না। তবে বিশেষ জনস্বার্থে জাতীয় বদলি কমিটির অনুমোদন নিয়ে এ নিয়মের ব্যতিক্রম করা যেতে পারে।

নতুন বিধান অনুযায়ী, যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেসব প্রতিষ্ঠান থেকে শিক্ষক বদলির অনুমতি দেওয়া হবে না। একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
মাহ্দী আমিন ও সৌদি রাষ্ট্রদূত
প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব