• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইংল্যান্ড ডিফেন্ডারকে ‘মূর্খ’ বললেন রোমেরো

স্পোর্টস ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৩:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দের মধ্যেও সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলের সমালোচনার জবাব দিতে ভোলেননি আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ম্যাচ শেষে নেভিলকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেছেন তিনি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আশা করি, যখন অবসর নেব, তখন নেভিলের মতো এতটা মূর্খ হব না। আমি এখানে কোনো খেলোয়াড় বা অন্য কারও সমালোচনা করতে আসিনি। সবাই নিজের সেরাটা দেওয়ার জন্যই মাঠে নামে। ভালো বা খারাপ হতেই পারে। আবারও ফাইনালে উঠতে পেরে এবং ইতিহাস গড়তে পেরে আমরা আনন্দিত।’

নেভিলের মন্তব্য দলের খেলোয়াড়দের গায়ে লেগেছিল বলেও জানান রোমেরো। তিনি বলেন, ‘আমাদের খুব খারাপ লেগেছিল। কারণ খেলা শুরুর আগেই ইংল্যান্ডে অনেক বেশি কথা বলা হচ্ছিল। তাদের শুভেচ্ছা জানাই। এখন নিশ্চয়ই তারা খুব খুশি।’

মূলত ম্যাচের আগে আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে মন্তব্য করেছিলেন গ্যারি নেভিল। তিনি বলেছিলেন, ‘তাদের দেখে কখনো অবিশ্বাস্য মনে হয়, আবার কখনো হাস্যকর লাগে।’

ম্যাচে দুই ডিফেন্ডারই গোল হজম করলেও পরে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেভিলের মন্তব্য প্রসঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ বলেন, ‘এসবের সঙ্গে আমরা অভ্যস্ত। তারা আমাদের নিয়ে কথা বলতে পছন্দ করে, আর আমরা মাঠেই তার জবাব দিই।’

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি
টানা দ্বিতীয় বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
টানা দ্বিতীয় বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত
হাফটাইমের আগে গোল পেল না আর্জেন্টিনা-ইংল্যান্ড