• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তানে শিলাবৃষ্টিতে নিহত ২৯

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২১ এ.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে অন্তত ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প
১১২ বিধায়কে হবে না ‘১১৮ নিয়ে আসুন’: বিজয়কে রাজ্যপাল
১১২ বিধায়কে হবে না ‘১১৮ নিয়ে আসুন’: বিজয়কে রাজ্যপাল
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই