• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক : মমতা

কলকাতা প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০২:৫৪ এ.এম.
ছবি : সংগৃহীত

ভারতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। এমনকি দলের প্রধান মমতা ব্যানার্জি নিজেও হেরেছেন তারই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরও পদত্যাগ না করার বিষয়ে এখনো অনড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্টো তিনি চেয়েছেন তাঁকে বরখাস্ত করা হোক। 

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।’ গতকাল কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে থেকে ওই মন্তব্য করেন মমতা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহ-শুভেন্দু অধিকারীর দল যখন শপথ নেবেন, ঠিক সে সময় রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রবীন্দ্র সংগীত বাজানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

 নিজে মুখেই একথা জানালেন মমতা। এ সময় মমতা আরও বলেন, ‘আমি মানুষকে বিশ্বাস করি, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত আছেন। আমার আজ হাসি পাচ্ছে। নৈতিকভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি।’ 

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও ঘোষণা দিয়েছেন মমতা। এমনকি মুখ্যমন্ত্রিত্ব চলে গেলে তিনি মামলা দেখবেন, আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকট্রিস করবেন বলে জানান মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা কেস যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান ব্যানার্জি সবাই আইনজীবী হিসাবে মামলা দেখব।’

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত
ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের সমর্থন
ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের সমর্থন
গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’
গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’