• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৯ বছর পর পিরামিডে মঞ্চ কাঁপাবেন শাকিরা

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর আবারও মিসরের ঐতিহাসিক গিজার পিরামিডে মঞ্চ কাঁপাতে আসছেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। আগামী ২৮ নভেম্বর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে আয়োজিত এক বিশেষ কনসার্টে পারফর্ম করবেন শাকিরা। ২০০৭ সালের পর এই প্রথম মিসরের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। এই বিশেষ কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিনোদনধর্মী প্রতিষ্ঠান ‘ভেঞ্চার লাইফস্টাইল’ ।

ভেঞ্চার লাইফস্টাইল এর আগে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যের মঞ্চে নিয়ে এসেছে। শাকিরার এই প্রত্যাবর্তন মূলত তার সাম্প্রতিক ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ অ্যালবামের ধারাবাহিকতায় বিশ্ব সফরের অংশ হিসেবে ঘটছে। মিশরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার পরিকল্পনার অংশ হিসেবে এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। 

তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে রাজত্ব করা শাকিরা বিশ্বজুড়ে সাড়ে ৯ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামিজয়ী এই তারকা বিশ্বমঞ্চে লাতিন সংগীতের সবচেয়ে সফল আইকনদের একজন।

সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ট্র্যাক তালিকায় জায়গা করে নিয়েছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার।

মিসরে এই কনসার্টের বিষয়ে  শাকিরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’  শাকিরার ভক্তদের জন্য তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

ভিওডি বাংলা/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৪ বছর পর মুক্তি পেয়েও নিষিদ্ধ ঘোষণা
শিবা সানুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভিওডি বাংলার হেড অব নিউজ রেজাউল করীম হীরা ও প্রধান প্রতিবেদক রুদ্র রাসেল। ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নতুন কমিটিকে ভিওডি বাংলার ফুলেল শুভেচ্ছা
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়