• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অভিনেত্রী বাধনের বার্তা


প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৪, ০২:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন আজ। সোশ্যাল মিডিয়ায় রাত থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। রেহানা মরিয়ম নূর খ্যাত তারকা ফেসবুকে ভক্তদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন।

২৮ অক্টোবর জন্মদিনের বার্তায় বাঁধন লিখেছেন, হ্যালো পৃথিবী, এটা আমার ৪১তম জন্মদিন! আমি দারুণ একটি জার্নি অতিক্রম করেছি। যদিও এটি যে খুব যে মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশিরভাগ ক্ষেত্রে অনেক চড়াই-উৎরাইয়ের ওপর দিয়ে যেতে হয়েছে। এমনও সময় এসেছে, আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছরের জীবনের শেষে, আমি সেই বাঁধনই আছি!

তিনি আরও লিখেছেন, আমি সত্যিই বিশ্বাস করি এটি আমার জীবনের শুরু মাত্র! আমি নিজেকে নিয়ে খুব গর্বিত, এবং আমি সবসময় আমার জন্য সেখানে থাকব। বিশেষ দ্রষ্টব্য: যখনই আমি নীরব থাকতাম, সবসময়ই নতুন কিছু আসে! যে জন্য অপেক্ষা করুন!

২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পথচলা শুরু বাঁধনের। ক্যারিয়ারে নিঝুম অরণ্যে, রেহানা মরিয়ম নূর নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউডের ওয়েব ফিল্ম খুফিয়াতে দারুণ অভিনয় করেছিলেন বাঁধন। প্রশংসিত হয়েছেন রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি এবং গুটি নামে দুটি ওয়েব সিরিজে অভিনয় করেও।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া