• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (৪ জুলাই) ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম রনিকে আটক করা হয়।

এদিকে অগ্নিসংযোগের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পরপরই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, ‘রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. নুরুল আলম রনিকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনির হোসেনের বড় ভাই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জলঢাকায় ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয় : মির্জা ফখরুল