রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ৩ জুলাই ২০২৬ তারিখে ফেসবুকে প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর স্বাক্ষর জাল করে ওই প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেছে। ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি তাঁর স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।
একই সঙ্গে ৩ জুলাই ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ করা হলো তিনি।
ভিওডি বাংলা/এএইচ/এফএ








মন্তব্য