একই পরিবারের চারজন হত্যার ঘটনায় জামায়াতের শোক

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘লক্ষ্মীপুরের রায়পুরে সংঘটিত এই মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। একটি ভাড়া বাসায় ঢুকে মা শাহীনুর বেগম এবং তার তিন কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।’
তিনি বলেন, ‘একজন মায়ের সঙ্গে তার তিন কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য বিবেকবান মানুষকে ব্যথিত করেছে। এমন নৃশংস হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই ঘটনা মানবিক মূল্যবোধের ওপর জঘন্য আঘাত।’
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
এ ছাড়া একই দিনে দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই বোন ও তাদের ভাবির মৃত্যুতেও শোক প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভিওডি বাংলা/আ








মন্তব্য