• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোলশূন্য ড্রয়ে নকআউটে অস্ট্রেলিয়া, ভালো অবস্থানে প্যারাগুয়ে

ক্রীড়া প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ১১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ে কাতার বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটটির একটি হিসেবে শেষ ৩২-এ খেলার সম্ভাবনা টিকে আছে প্যারাগুয়েরও।

তুরস্ককে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে নামে দুই দল। জিতলেই দ্বিতীয় স্থান নিশ্চিত হতো উভয়ের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র-ই যথেষ্ট ছিল অস্ট্রেলিয়ার জন্য। ফলে চার পয়েন্ট নিয়ে তারা নকআউট নিশ্চিত করে। একই পয়েন্ট নিয়ে পরের পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে প্যারাগুয়েও।

এর আগে ২০০৬ ও ২০২২ সালে শেষ ষোলোতে খেলেছিল অস্ট্রেলিয়া। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল সকারুরা। আগামী ৩ জুলাই টেক্সাসের আর্লিংটনে শেষ ৩২-এর ম্যাচে ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতের ম্যাচের পর।

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি অস্ট্রেলিয়া। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল জ্যাকসন আরভিন ও ক্রিস্টিয়ান ভোলপাতোর নিশ্চিত দুটি সুযোগ নষ্ট করে দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় গোলের দেখা মেলেনি। ৯০তম মিনিটে অস্ট্রেলিয়ার জর্ডান বসের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। আর যোগ করা সময়ে প্যারাগুয়ের মাউরিসিওর দুর্বল শট সহজেই আটকে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিস।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার কোচ টনি পাপোভিচ একাদশে ছয়টি পরিবর্তন আনেন। ১৮ বছর বয়সী লুকাস হেরিংটনকে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ দিয়ে ইতিহাসও গড়েন। তিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়েছেন।

অন্যদিকে, দ্বিতীয় হলুদ কার্ড দেখায় প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ সম্ভাব্য শেষ ৩২-এর ম্যাচে খেলতে পারবেন না।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
ছবি: সংগৃহীত
অপটার নতুন ভবিষ্যদ্বাণী শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল
ফিফা বিশ্বকাপ ২০২৬ জর্ডানের বিপক্ষে অনিশ্চিত মেসি-এমিলিয়ানো