• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাঁজাসহ এএসআই গ্রেপ্তার

   ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ পি.এম.

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এএসআইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নাম মো. আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত। 

 

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী মোটরসাইকেলে তল্লাশি করেন। এ সময় সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমানকে আটক করা হয়। গাঁজা পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন