এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জনগনের ভাগ্য উন্নয়নের স্বপ্নই দেখে বর্তমান সরকার। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। বিরোধী দল এটাকে কাল্পনিক বা স্বপ্নবিলাসী আখ্যা দিলেও প্রকৃতপক্ষে এটিই হলো জনবান্ধব বাজেট।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে নিজ নির্বাচনী এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনাসহ পঞ্চগড়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোন চালু প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা হোক বা অর্থনৈতিক জোন স্থাপন, জনগনের সুফল প্রাপ্তিই হলো মূল লক্ষ্য। এবং সে লক্ষেই নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
এর আগে, মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল ও পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ তাঁরা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/এফএ







