• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনজীবীকে পলক

‘আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয়’

   ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পি.এম.

আদালত প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, ‘শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলবা তত ভালো।’

এ সময় পলক আইনজীবীদের বলেন, ‘আমি এত পরিমাণে আদালতে আসি যে, সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে ‘আজকে আপনার অফিস নেই?’। আদালতকে তারা আমার অফিস ভাবে।

এরপর পলককে মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালত থেকে পলককে গারদখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

এদিকে রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে নেওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হবে।’ এসময় পলকের স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি ফের একই কথা বলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ