• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পি.এম.
ফাইল ছবি

আদালত প্রতিনিধি 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার ভোররাতে রাজধানী থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ