• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই বিচার করা হবে’

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পি.এম.

নেত্রোকোনা প্রতিনিধি 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, ভারতের ৫৫ ভাগ মানুষ খুনি হাসিনাকে তাদের দেশে দেখতে চায় না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই বিচার করা হবে।

তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিন বার ভোটার বিহীন নির্বাচন করে উন্নয়নের নামে মহা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। বিএনপিকে ধ্বংস করতে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি সাজার মাধ্যমে জেল খাটিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক  ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।

সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অত্যাচার নির্যাতন, গুম, খুন, অপহরণ করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে। জুলাই আগস্টে ছাত্র-জনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করে।  প্রতিহিংসার রাজনীতির কারণে খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার অপকর্মের কারণে ছাত্র-জনতা হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে।

অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা।এছাড়া তারণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,  কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন