• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট ২০২৬-২৭

ইসির জন্য ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৩:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রেক্ষাপটে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমিশনের জন্য ৪ হাজার ৪০০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ইসির জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়ায়। ওই অর্থবছরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দুটি সিটি করপোরেশন নির্বাচন, চারটি পৌরসভা সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদ নির্বাচন, ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের বিভিন্ন উপনির্বাচন আয়োজন করা হবে।

এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত ও বিতরণ, প্রবাসী ভোটার নিবন্ধন, স্মার্ট এনআইডি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

বাজেট প্রস্তাবে আরও বলা হয়েছে, এনআইডি সিস্টেমের নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার, আঞ্চলিক সার্ভার স্টেশন উন্নয়ন এবং নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীরা পাচ্ছেন পিংক বাস
বাজেট ২০২৬-২৭ নারীরা পাচ্ছেন পিংক বাস
বিদ্যুৎ খাতে পুরনো দুর্নীতির বোঝা, বছরে ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা
বাজেট ২০২৬-২৭ বিদ্যুৎ খাতে পুরনো দুর্নীতির বোঝা, বছরে ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা
স্বরাষ্ট্রে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ স্বরাষ্ট্রে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব